Alo amar, alo ogo

Cathy Bond Bauer

আলো আমার আলো ওগো, আলো ভূবন ভরা

আলো নয়ন ধোওয়া আমার আলো হৃদয় হরা ।

নাচে আলো নাচে ও ভাই, আমার প্রাণের কাছে -

বাজে আলো বাজে ও ভাই, হৃদয়বীণার মাঝে

জাগে আকাশ, ছোটে বাতাস, হাসে সকল ধরা ।

আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি

আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী ।

মেঘে মেঘে সোনা, ও ভাই যায়না মানিক গোনা -

পাতায় পাতায় হাসি ও ভাই, পুলক রাশি রাশি ।

সুরনদীর কূল ডুবেছে সুধা-নিঝর-ঝরা।

- অচলায়তন